ইরানকে অস্ত্র দিলে ৫০ শতাংশ শুল্কের হুমকি ট্রাম্পের

Date:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একদিকে ইঙ্গিত দিয়েছেন যে, যুক্তরাষ্ট্র ও ইরান দীর্ঘমেয়াদি শান্তিচুক্তির পথে এগোচ্ছে, অন্যদিকে তেহরানের মিত্র ও অংশীদার দেশগুলোর প্রতি কঠোর হুমকিও দিয়েছেন তিনি।

আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ বলেন, ‘ইরানে সামরিক অস্ত্র সরবরাহকারী যেকোনো দেশের সব ধরনের পণ্যের ওপর তাৎক্ষণিকভাবে ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। এতে কোনো ধরনের ব্যতিক্রম বা ছাড় থাকবে না।’

 

এর আগে আরেক পোস্টে তিনি লিখেন, ‘যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে। আমাদের মূল্যায়ন অনুযায়ী, দেশটিতে এমন একটি শাসনব্যবস্থার পরিবর্তন ঘটেছে, যার ফল অত্যন্ত সুদূরপ্রসারী।’

ট্রাম্প বলেন, ‘ইরানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ আর হবে না এবং যুক্তরাষ্ট্র তেহরানের সঙ্গে সমন্বয় করে মাটির গভীরে থাকা (বি-২ বোমারু বিমান দ্বারা আঘাতপ্রাপ্ত) পারমাণবিক অবশিষ্টাংশ (নিউক্লিয়ার ডাস্ট) খুঁজে বের করে সরিয়ে ফেলবে।

 

এটি বর্তমানে এবং হামলার পর থেকে অত্যন্ত কঠোর স্যাটেলাইট নজরদারির (স্পেস ফোর্স) আওতায় রয়েছে। হামলার পর থেকে কোনো কিছুই স্পর্শ করা হয়নি।’

তিনি আরও লিখেন, ‘আমরা ইরানের সঙ্গে শুল্ক ও নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়েও আলোচনা করছি। ১৫ দফার অনেকগুলো বিষয়ে ইতোমধ্যেই সম্মত হওয়া গেছে।’

Popular

More like this
Related

এটা আমার ও দেশের জন্য বড় সম্মান: রুনা লায়লা

উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা। গান দিয়ে জয় করেছেন...

ফরিদপুরে ‘বিধবা কার্ড-ফ্যামিলি কার্ড দেওয়ার’ কথা বলে ধর্ষণের অভিযোগ

ফরিদপুরে বিধবা কার্ড ও ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে...

চালু হলো হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও ইনস্টাগ্রামের পেইড ভার্সন, খরচ কত?

সামাজিক যোগাযোগমাধ্যমের সবচেয়ে বড় ব্র্যান্ড ফেসবুক। ফেসবুকের মূল প্রতিষ্ঠান...

বৈদেশিক সহায়তার প্রতিশ্রুতি কমেছে ৩৪ শতাংশ

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১০ মাসে বৈদেশিক সহায়তার প্রতিশ্রুতি...