আ. লীগ ও ছাত্রলীগের ৭ নেতার বিচার শুরু

Date:

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত নেতার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে।

আজ মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ শুনানির শুরুতে প্রসিকিউশন ট্রাইব্যুনালের কাছে তাদের লিখিত ওপেনিং স্টেটমেন্ট বা সূচনা বক্তব্য পেশ করেন।

এরপর মামলার প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেওয়া শুরু করেন ভুক্তভোগী আসিফ ইকবালের বাবা এম এ রাজ্জাক। তিনি ট্রাইব্যুনালকে জানান, ২০২৪ সালের ১৯ জুলাই আন্দোলন চলাকালে মিরপুর-১০ এলাকায় তার ছেলে আসিফ নিহত হন।

প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে ট্রাইব্যুনাল আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত মামলার কার্যক্রম মুলতবি করেছেন।

মামলার অন্য আসামিরা হলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। এ মামলার সব আসামিই পলাতক।

Popular

More like this
Related

প্রধানমন্ত্রীর এপিএস মামুন শিবলী

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলীকে প্রধানমন্ত্রীর...

মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে যাবে না এনসিপি

নতুন সরকারের মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে অংশ নেবে না জাতীয়...

তারেক রহমানকে বিশ্বনেতাদের অভিনন্দন

বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন অস্ট্রেলিয়া, ভারত,...

আমি রেফারিকে নিয়ে কথা বলতে চাই না: ফ্লিক

জিরোনার কাছে পরাস্ত হওয়ার পর বার্সেলোনার কোচ হান্সি ফ্লিক...