আ. লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শিবিরের অবস্থান

Date:

শেখ হাসিনার বিচারকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচি প্রতিহত করতে রাজধানীর গুলিস্তানে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা।

এসময় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রশিবিরের ব্যানার ঝুলতে দেখা যায়। 

ব্যানারের নিচে ছাত্রশিবিরের নেতাকর্মীরা মাথায় জাতীয় পতাকা বেঁধে লাঠি হাতে অবস্থান নিয়েছেন।

গত বছরের ৫ আগস্ট হাসিনা সরকারের পতন হলে বিক্ষুব্ধ ছাত্র-জনতা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। ভবনটি কিছুদিন পরিত্যক্ত থাকার পর সেখানে ‘আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট’ স্থাপন করে জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষের শক্তিরা।

উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে রাজধানী ঢাকাসহ সারা দেশেই নিরাপত্তা জোরদার করা হয়েছে।
 

Popular

More like this
Related

ট্রাম্পকে ব্যঙ্গ করে কার্টুন পোস্ট করলেন খামেনি

টানা ১৬ দিন ধরে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ চলছে। বিক্ষোভ...

৭১ বছরের মধ্যে সবচেয়ে বাজে সময় লিভারপুলের

মৌসুমের শুরুতে টানা সাত ম্যাচ জিতে সবার চোখে ছিল...

ক্ষমতায় এলে ‘ভারতের দাদাগিরি’ বন্ধে বেশি গুরুত্ব দেবে বিএনপি

জনগণের ভোটে ক্ষমতায় এলে বিএনপি বাংলাদেশের ওপর 'ভারতের দাদাগিরি'...

ইরান ‘রেড লাইন’ পার করলে শক্তিশালী সামরিক বিকল্প বিবেচনা করা হবে: ট্রাম্প 

ইরানে বিক্ষোভকারীদের ওপর প্রাণঘাতী দমন–পীড়নে মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায়...