আমি নির্দোষ: মার্কিন আদালতে মাদুরো

Date:

প্রথমবারের মতো নিউইয়র্কের ফেডারেল আদালতে হাজির হওয়ার কয়েক মিনিটের মধ্যেই যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে আটক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বিচারকের সামনে দাঁড়িয়ে বলেন, ‘আমাকে ভেনেজুয়েলার কারাকাসে আমার বাড়ি থেকে আটক করা হয়েছে।’

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, এ সময় বিচারক অ্যালভিন হেলারস্টেইন মাদুরোকে বলেছেন, ‘এসব বিষয় তদন্ত করার জন্য নির্দিষ্ট সময় ও স্থান থাকবে।’

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আদালতে মাদুরো বলেছেন, ‘আমি নির্দোষ, আমি দোষী নই। আমি একজন ভদ্র মানুষ। আমি এখনো আমার দেশের প্রেসিডেন্ট।’

মাদুরোর স্ত্রী সিলিয়া ফ্লোরেসও আদালতে নিজেকে নির্দোষ দাবি করেন।

মাদুরোর আইনজীবী ব্যারি পোল্যাক বিচারককে বলেছেন, তার মক্কেলকে যেভাবে সামরিক অভিযানে অপহরণ করা হয়েছে, সেটার বৈধতা নিয়ে সমস্যা রয়েছে।

মাদুরো নিজেও আদালতে বলেছেন, তাকে তার বাড়ি থেকে আটক করা হয়েছে এবং তিনি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট।

পোল্যাক বিচারককে বলেছেন, মাদুরো একটি সার্বভৌম রাষ্ট্রের প্রধান এবং তিনি সেই পদের বিশেষাধিকার ও দায়মুক্তির অধিকারী।

এএফপি জানিয়েছেন, আদালত আজকের শুনানি শেষে পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেছেন ১৭ মার্চ। এই সময়ে মাদুরোকে নিউইয়র্কের কারাগারে রাখা হবে।

সিএনএনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আদালতে নেওয়ার সময় মাদুরোকে ক্যামেরার সামনে দিয়ে নিয়ে যাওয়া হয়েছে, যা ‘ফেডারেল ব্যবস্থায় ফেডারেল আদালতে খুবই অস্বাভাবিক’। সাধারণত, দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত এমনটি করা হয় না।

নিউইয়র্কের আদালতে মাদুরোর বিচার শুরুর আগে ম্যানহাটন ফেডারেল আদালতের বাইরে জড়ো হয়েছিলেন অনেকে। তাদের একটি দল মাদুরোকে আটক করায় বিক্ষোভ প্রদর্শন করেছে, আরেকটি দল উল্লাস করেছে।

ভেনেজুয়েলার পতাকা উড়িয়ে অনেকে স্লোগান দিয়েছেন, ‘আমরা কে? ভেনেজুয়েলা!  চাই? স্বাধীনতা।’

একজনের হাতের সাইনবোর্ডে লেখা ছিল, ‘ভেনেজুয়েলায় আমাদের রাজনৈতিক বন্দীদের মুক্ত করুন।’

বিপরীতে ‘প্রেসিডেন্ট মাদুরোকে মুক্ত করুন’ লেখা ব্যানার নিয়ে উপস্থিত হয়েছিলেন অনেকে। তারা ভেনেজুয়েলার পতাকাও উড়িয়েছেন।

Popular

More like this
Related

গোপালগঞ্জে গাছ ফেলে মহাসড়ক অবরোধের চেষ্টা, ধাক্কা লেগে ক্ষতিগ্রস্ত বাস

গোপালগঞ্জের কাশিয়ানীতে ঢাকা-খুলনা মহাসড়কে গাছ ফেলে সড়ক অবরোধের চেষ্টা...

থাইল্যান্ডে চলন্ত ট্রেনে ক্রেন পড়ে ২২ জনের মৃত্যু, আহত অন্তত ৫৫

থাইল্যান্ডে একটি উচ্চগতির রেললাইন প্রকল্পে ব্যবহৃত ক্রেন যাত্রীবাহী ট্রেনের...

বিপিএলের নিলামের আগে কে কোন দলে

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টির দ্বাদশ সংস্করণ মাঠে গড়াতে...

শেখ হাসিনার বিচারের রায় সরাসরি সম্প্রচার হবে বিটিভিতে

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী...