আমাদের অগ্রযাত্রা রুখে দেওয়ার ষড়যন্ত্র দেখতে পাচ্ছি: মিয়া গোলাম পরওয়ার

Date:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, একটা কালো যুগ আমাদের পেছনে, একটি নতুন সম্ভাবনা আমাদের সামনে। যে সময় জাতিকে ঐক্যবদ্ধ করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে, ঠিক সেই সময় আমরা আবার একটি চক্রান্ত, একটি ষড়যন্ত্র দেখতে পাচ্ছি আমাদের এই অগ্রযাত্রাকে রুখে দেওয়ার জন্য।

আজ শুক্রবার রাজধানীতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন-২০২৫ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

পরওয়ার বলেন, ‘জুলাইয়ের গণঅভ্যুত্থানে যে বিপ্লবে, যে সংগ্রামে বাংলাদেশের রাজনীতির পরিবর্তন হলো, আমরা এই জাতি একটি মানবিক বাংলাদেশ দেখার অপেক্ষায় আছি। এই সংগ্রামে ইসলামী ছাত্রশিবির ছিল দুঃসাহসী, নির্ভীক বিজয়ী বীর। অনেক আত্মত্যাগ, অনেক শাহাদাত, রক্তের বিনিময়ে আজকে আমরা এখানে এসে পৌঁছেছি।’

তিনি বলেন, ‘ইসলামী ছাত্রশিবির তথা আধিপত্যবাদবিরোধী ইসলামী জনতার এই সংগ্রামকে ঠেকাতে সন্ত্রাস দিয়ে যখন তারা পারেনি, তখন তারা মিথ্যাচার, অপপ্রচার নানা প্রযুক্তি দিয়ে জাতিকে বিভ্রান্ত করে আমাদেরকে আবার সেই পেছনে ফেলে দিতে চায়। কিন্তু জাতির কোনো মিথ্যাচার, কোনো প্রোপাগান্ডা কখনো বিশ্বাস করবে না। তারা জানে না ইসলামী ছাত্রশিবিরকে কখনো সন্ত্রাস দিয়ে কখনো স্তব্ধ করা যায় না।’

‘রাজনীতির ইতিহাসে এটা একটা মহাসত্য, কোনো আদর্শবাদী আন্দোলনকে যখন প্রতিপক্ষ যুক্তি দিয়ে, নৈতিকতা দিয়ে, আদর্শ দিয়ে মোকাবিলা করতে ব্যর্থ হয়, তখন মিথ্যাচার, অপপ্রচারের অন্ধকারের পথ বেছে নেয়। তারা ইসলামী ছাত্রশিবিরকে স্বাধীনতাবিরোধী বলেছে, রগ কাটা বলেছে, গুপ্ত বলেছে কিন্তু রাজনৈতিক পরিবর্তনের পর সত্য উদঘাটিত হয়েছে, চারটি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করে প্রমাণ করেছে তোমাদের সব মিথ্যাচার। জনগণ তাদের কথায় কখনো বিভ্রান্ত হয়নি, ইনশাআল্লাহ আগামী দিনে নতুন বাংলাদেশ গড়ার জন্য ইসলামী ছাত্রশিবিরের এই অকুতোভয় যাত্রায় গোটা জাতি তাদেরকে সাহায্য করবে,’ যোগ করেন তিনি।

এই জামায়াত নেতা আরও বলেন, ‘ইসলামী ছাত্রশিবির সেই শক্তি, সেই প্রাণ, যে সত্তা দুনিয়াকে আখিরাতের বিনিময়ে বিক্রি করে দিয়েছে।’

Popular

More like this
Related

গণঅভ্যুত্থানে শহীদ আরও ৮ জনের নাম-ঠিকানা প্রকাশ

ডিএনএ প্রোফাইলিং এবং ফরেনসিক পরীক্ষার মাধ্যমে পরিচয় নিশ্চিত করার...

সীতাকুণ্ডে সৈকতে ২ শিপব্রেকিং শ্রমিকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের সীতাকুণ্ডের একটি শিপব্রেকিং ইয়ার্ডের কাছে সমুদ্রসৈকত থেকে দুই...

নির্বাচনে কোনো পক্ষ অবলম্বন না করে পেশাদারিত্ব বজায় রাখতে হবে: ইসি সানাউল্লাহ

নির্বাচন কমিশনার (অব.) ব্রিগেডিয়ার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন,...

মোহাম্মদপুরে গয়নার দোকান থেকে ৭০ ভরি স্বর্ণ, ৬০০ ভরি রুপা লুট

ঢাকার মোহাম্মদপুরে একটি জুয়েলারির দোকানে লুটের ঘটনা ঘটেছে। দোকানমালিকের...