আফগানিস্তানে ‘হাসপাতালে’ পাকিস্তানের বোমা হামলায় ক্ষুব্ধ, মর্মাহত রশিদ খান

Date:

আফগানিস্তানের কাবুলে একটি হাসপাতালে পাকিস্তান বোমা হামলা করেছে বলে জানিয়েছে দেশটির তালেবান সরকার। এতে অন্তত ৪০০ জন নিহত ও ২৫০ জন আহত হওয়ার খবর মিলেছে। এই ঘটনায় ভীষণ ক্ষুব্ধ আফগান তারকা ক্রিকেটার রশিদ খান। বেসামরিক মানুষের প্রাণহানির ঘটনাকে যুদ্ধাপরাধ বলে অভিহিত করেছেন তিনি।

বার্তা সংস্থা রয়টার্সকে তালেবান সরকারের এক মুখপাত্র দাবি করেছেন, কাবুলে একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে পাকিস্তানের বিমান হামলায় অন্তত ৪০০ জন নিহত এবং ২৫০ জন আহত হয়েছেন। 

I am deeply saddened by the latest reports of civilian casualties as a result of Pakistani airstrikes in Kabul. Targeting civilian homes, educational facilities or medical infrastructure, either intentional or by mistake, is a war crime. The sheer disregard for human lives,… pic.twitter.com/DbFRRh2qAJ

— Rashid Khan (@rashidkhan_19) March 16, 2026

কাবুলে একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে পাকিস্তানের বিমান হামলায় ব্যাপক প্রাণহানি হয়, তবে হতাহতের সংখ্যা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স। এদিকে পাকিস্তান এই দাবিকে মিথ্যা ও বিভ্রান্তিকর আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি অনুযায়ী, সোমবার সুনির্দিষ্টভাবে কেবল সামরিক স্থাপনা এবং সন্ত্রাসীদের মদদ দেওয়া অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্ট দেন রশিদ। হামলার দুটি ছবি দিয়ে তিনি জানান কড়া প্রতিক্রিয়া, ‘কাবুলে পাকিস্তানি বিমান হামলায় বেসামরিক মানুষের হতাহতের সাম্প্রতিক খবরে আমি গভীরভাবে শোকাহত। বেসামরিক বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান বা চিকিৎসা অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা—তা ইচ্ছাকৃত হোক বা ভুলবশত—একটি যুদ্ধাপরাধ।‘ 

এই ঘটনায় জাতিসংঘকে তদন্ত করে ব্যবস্থার দাবিও জানান তিনি, ‘বিশেষ করে এই পবিত্র রমজান মাসে মানুষের জীবনের প্রতি এমন চরম অবজ্ঞা অত্যন্ত ন্যক্কারজনক ও উদ্বেগজনক। এটি কেবল বিভেদ ও ঘৃণাকেই উসকে দেবে। আমি জাতিসংঘ এবং অন্যান্য মানবাধিকার সংস্থাকে এই নৃশংস ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত এবং দোষীদের জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানাচ্ছি। এই কঠিন সময়ে আমি আমার আফগান জনগণের পাশে আছি। আমরা এই ক্ষত কাটিয়ে উঠব এবং একটি জাতি হিসেবে আবার জেগে উঠব। আমরা সবসময়ই তা করি। ইনশাআল্লাহ!’

দক্ষিণ এশিয়ার প্রতিবেশি দুই দেশ গত মাসে নতুন করে যুদ্ধে জড়িয়েছে। এতে প্রায়ই প্রাণহানির খবর আসছে আন্তর্জাতিক গণমাধ্যমে। 

Popular

More like this
Related

ট্রাম্পের হুমকির পর কিউবার পাশে থাকার ঘোষণা রাশিয়ার

ইরান যুদ্ধ চলাকালেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নজর পড়েছে...

ইরানের ‘ক্ষেপণাস্ত্র নগরী’ কেশম দ্বীপে আরও যা আছে

গ্রিক পুরানের কিংবদন্তি চরিত্র এরিথ্রাসের প্রাচীন সমাধির জন্য একসময়...

ছেলে-ভাতিজাকে নিয়ে পিকআপ ভ্যানে মানিকের ঈদযাত্রা

১৭ বছরের ছেলে রয়েলকে নিয়ে সাভারের একটি কার্টন ফ্যাক্টরিতে...

ট্রেইলার-গানে জমজমাট ঈদের ৬ সিনেমা

ঈদে মুক্তির ঘোষণা দেওয়া ছয়টি সিনেমাকেই প্রদর্শনের অনুমতি দিয়েছে...