আফগানিস্তানে পাকিস্তানের হামলা

Date:

পাকিস্তানের সামরিক বাহিনী আফগানিস্তানে হামলা চালিয়েছে। তারা বলেছে, সাম্প্রতিক একাধিক হামলার পেছনে জড়িত সশস্ত্র গোষ্ঠীগুলোর ‘ক্যাম্প ও আস্তানা’ লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, নতুন হামলা পাকিস্তান ও তালেবান-শাসিত আফগানিস্তানের মধ্যকার উত্তেজনা তীব্রভাবে বাড়াতে পারে, এমনই ইঙ্গিত মিলছে। কয়েক মাস ধরে দুর্গম সীমান্তে সংঘর্ষ চলার পর উত্তেজনা কমাতে সৌদি আরবের মধ্যস্থতায় কাবুল তিন পাকিস্তানি সেনাকে মুক্তি দেওয়ার কয়েকদিনের মধ্যেই এ ঘটনা ঘটল।

রোববার সকালে প্রকাশিত ২১ ফেব্রুয়ারির এক বিবৃতিতে পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বলেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সামরিক বাহিনী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ও তাদের সহযোগী গোষ্ঠীর সাতটি ক্যাম্প ও আস্তানায় হামলা চালিয়েছে।

একই বিবৃতিতে দাবি করা হয়েছে, স্পষ্ট প্রমাণ আছে যে টিটিপি আফগানিস্তানে থাকা তাদের নেতাদের নির্দেশে পাকিস্তানে সাম্প্রতিক হামলাগুলো চালিয়েছে। মন্তব্যের জন্য আফগান তালেবান সরকারের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ সম্ভব হয়নি বলে জানিয়েছে রয়টার্স।

পাকিস্তান সরকারের ভাষ্য অনুযায়ী, সাম্প্রতিক হামলার মধ্যে রয়েছে ইসলামাবাদের শিয়া মসজিদে বোমা হামলার মতো ঘটনা।

উভয়পক্ষের উত্তেজনার কারণে সীমান্তের গুরুত্বপূর্ণ কয়েকটি ক্রসিং বারবার বন্ধ হয়েছে এতে বাণিজ্য ও সীমান্ত পারাপার ব্যাহত হয়েছে।

গত বছরের অক্টোবরে সংঘর্ষে ডজনখানেক মানুষ নিহত হওয়ার পর দুই পক্ষই একটি অস্থায়ী শান্তিচুক্তিতে সম্মত হয়েছিল। কিন্তু ইসলামাবাদ এখনো আফগানিস্তানের তালেবানদের দিকে এই বলে আঙুল তুলছে যে তারা সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে। তবে কাবুল তা বহুবার অস্বীকার করেছে।

Popular

More like this
Related

ওসিকে গালাগাল: বাহুবল উপজেলা বিএনপি সভাপতি আটক

হবিগঞ্জের বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মুঠোফোনে গালিগালাজ করার...

মানুষের ভালোবাসাই জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি: সোহেল রানা

সোহেল রানা—‘ওরা ১১ জন’ সিনেমার প্রযোজক এবং ‘মাসুদ রানা’...

গাজী মাজহারুল আনোয়ায়ের লেখা চলচ্চিত্রের ১০ কালজয়ী গান

বাংলা চলচ্চিত্র ও সংগীতজগতে গাজী মাজহারুল আনোয়ারের নাম শাশ্বত...

‘হাসছে’ জীবাশ্ম

নর্থাম্বারল্যান্ডের হলি আইল্যান্ডে হাঁটছিলেন ৬৪ বছর বয়সী ক্রিস্টিন ক্লার্ক।...