আফগানিস্তানের আশা বাঁচিয়ে রাখলেন ওমরজাই, সুপার এইটে দক্ষিণ আফ্রিকা

Date:

নিউজিল্যান্ডের কাছে হারের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডাবল সুপার ওভারের নাটকীয়তায় আশাভঙ্গ হয়েছিলো আফগানিস্তানের। দুই বড় প্রতিপক্ষের কাছে হেরে সুপার এইটে যাওয়া সম্ভাবনা নিভু নিভু হয়ে যায় তাদের। তবে এখনো কাগজে কলমে টিকে রয়েছে তারা। নিজেদের সম্ভাবনা জিইয়ে রাখতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ব্যাটে বলে ঝলক দেখিয়েছেন আজমতুল্লাহ ওমরজাই। 

দিল্লিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘ডি’ গ্রুপের ম্যাচে আমিরাতকে ৫ উইকেটে হারায় আফগানরা। আগে ব্যাট করে শোয়াইব খানের ফিফটিতে ১৬০ রান তুলে সংযুক্ত আরব আমিরাত। ৪ বল আগে ওই পুঁজি টপকে যায় আফগানিস্তান।

মিডিয়াম পেসে ১৫ রানে ৪ উইকেট নেওয়ার পর রান তাড়ায় ২১ বলে ৪০ রান করে নায়ক ওমরজাই। 

আফগানিস্তানের জয়ে সুপার এইট নিশ্চিত হয়ে গেছে ৩ ম্যাচে ৬ পয়েন্ট পাওয়া দক্ষিণ আফ্রিকার। 

টস জিতে বোলিং বেছে শুরুতেই আঘাত হানেন ওমরজাই। তার সঙ্গে তাল মেলান মুজিব উর রহমান। ১৩ রানে দুই ওপেনারকে হারায় আমিরাত। এরপর আলিশান শারাফু (৩১ বলে ৪০) ও শোয়াইব (৪৮ বলে ৬৮) করলে ঘুরে দাঁড়ায় তারা। তবে শেষ দিকে ফের আঘাত হানেন ওমরজাই। একের পর এক উইকেট নিয়ে প্রতিপক্ষকে মুড়ে দেন তিনি।

১৬১ রানের লক্ষ্যে রাহমানুল্লাহ গুরবাজ ইনিংসের দ্বিতীয় বলে ফিরলেও ইব্রাহিম জাদরান দলকে রাখেন খেলায়। গুলবদিন নাইব, সেদিকুল্লাহ অটল থিতু হয়ে বিদায় নিলেও ওমরজাইর ছিলেন অবিচল। ২১ বলে ২ চার, ৩ ছক্কায় খেলা শেষ করে দেন তিনি। 

সুপার এইটে যেতে হলে অনেক সমীকরণ মিলতে হবে আফগানিস্তানের। প্রথমে কানাডার কাছে নিউজিল্যান্ডের হার প্রত্যাশা করতে হবে। এরপর নিজেদের নিজেদের শেষ ম্যাচে ভালো রান রেট বাড়িয়ে হারাতে হবে কানাডাকে। রশিদ খানদের সুপার এইটে যাওয়ার আশা তাই ক্ষীণ।

Popular

More like this
Related

ভোটারের সই জাল, বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল

কুড়িগ্রামে সমর্থক ভোটারের জাল সই জমা দেওয়ার অভিযোগে বিএনপি...

চসিকের ডাম্প ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত

চট্টগ্রাম নগরীর কদমতলী এলাকায় সিটি করপোরেশনের (চসিক) ময়লাবাহী ডাম্প...

মেঘনায় জাহাজের ধাক্কায় ২৭৫ টন লবণবোঝাই ট্রলারডুবি

ভোলার মেঘনা নদীতে জাহাজের ধাক্কায় প্রায় ২৭৫ টন লবণবোঝাই...

টাঙ্গাইলে স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে ‘হঠাৎ’ গণঅভ্যুত্থানে হামলার মামলা

২০২৪ সালের জুলাইয়ে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে...