আড়াইহাজারে সাবেক ছাত্রদল নেতার গাড়িতে গুলি

Date:

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় সাবেক এক ছাত্রদল নেতার গাড়িতে গুলির ঘটনা ঘটেছে।

আজ রোববার রাত ৭টা ৪০মিনিটে আড়াইহাজার বাজারের অদূরে সড়কে এ ঘটনা ঘটে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, হামলার শিকার আমির হোসেন মাহমুদপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি। তিনি পেশায় ব্যবসায়ী। তার বাড়ি মাহমুদপুরের শ্রীনিবাসদী গ্রামে। হামলার সময় তিনি তার ব্যক্তিগত গাড়ির চালকের আসনে ছিলেন। পাশে ছিলেন তার বন্ধু ইউনিয়ন যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক সাদেকুর রহমান। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

সাদেকুর রহমান ডেইলি স্টারকে বলেন, আজ সারাদিন মাহমুদপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে আমরা প্রচারণা চালিয়েছি। প্রচারণা শেষে আড়াইহাজার বাজারে গাড়ির টিভি মনিটর মেরামত করি।

তিনি বলেন, বাড়ি ফেরার পথে আড়াইহাজার থানা থেকে আধা কিলোমিটার দূরে গোপালদী-মাহমুদপুর বাইপাস সড়কে একটি মোটরসাইকেল থেকে চলন্ত অবস্থায় দুইজন যুবক গাড়ি লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। রানিং অবস্থায় থাকায় ভাগ্যক্রমে গুলি আমাদের গায়ে লাগেনি।

তিনি আরও বলেন, হামলার এক মিনিটের মধ্যেই সেখান দিয়ে একটি সেনাবাহিনীর গাড়ি যায়। কিন্তু আমরা আতঙ্কে গাড়ি থেকে নামার সাহস পাইনি। পরে দলীয় নেতাকর্মীদের সহযোগিতায় হামলায় ক্ষতিগ্রস্ত গাড়িটি নিয়ে থানায় যাই।

ওসি আলাউদ্দিন বলেন, হামলা ও গুলি চালানোর অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তের পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Popular

More like this
Related

শপথ নিলেন দেশের ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক...

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি: শর্তের বেড়াজালে পড়বে বাংলাদেশ?

অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে যে দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি স্বাক্ষর...

নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান শুরু

সংসদের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান শুরু হয়েছে।আজ...

মুম্বাইয়ে মাখোঁ-মোদি বৈঠক, হতে পারে শতাধিক রাফাল জেট বিক্রির চুক্তি

আধুনিক বিশ্বের সবচেয়ে টেকসই ও কার্যকর যুদ্ধাস্ত্রের অন্যতম হলো...