আজ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে পারেন তারেক রহমান

Date:

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন।

দলীয় একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র বলছে, আজ বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার বাসভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।

১৭ বছর নির্বাসন শেষে গত ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফেরার পর অধ্যাপক ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেন তারেক রহমান। 

গত বছরের ১৩ জুন লন্ডনে তাদের দেখা হয়েছিল। তারেক রহমানের দেশে ফেরার পর প্রধান উপদেষ্টার সঙ্গে এটি প্রথম সাক্ষাৎ হতে যাচ্ছে।

Popular

More like this
Related

প্রবাসীদের হাত ধরে বিদেশি বিনিয়োগ এলে মিলবে নগদ প্রণোদনা

প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) বাড়াতে প্রবাসী বাংলাদেশিদের (এনআরবি) নগদ...

ইসির কাছে নিরাপত্তা ঝুঁকি ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনসিপির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সারাদেশে নিরাপত্তা ঝুঁকি...

মহেশখালীতে ২ স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ 

কক্সবাজার–মহেশখালী নৌপথে দুটি স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত...

নদী খননের টাকা মুখ দিয়ে ঢুকে পেটে চলে গেছে: জামায়াত আমির

খননের অভাবে কুষ্টিয়ার প্রধান নদী পদ্মা ও গড়াই মরুভূমিতে...