আজ এনায়েতুল্লাহ খানের মৃত্যুবার্ষিকী

Date:

ইংরেজি দৈনিক নিউ এজ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক এবং ইংরেজি উইকলি হলিডে পত্রিকার প্রধান সম্পাদক এনায়েতুল্লাহ খানের বিশতম মৃত্যুবার্ষিকী আজ।

৬৬ বছর বয়সে ২০০৫ সালের ১০ নভেম্বর কানাডায় মারা যান এনায়েতুল্লাহ খান। তিনি যকৃতের ক্যান্সারে ভুগছিলেন। 

১৯৫৯ সালে তৎকালীন পাকিস্তান অবজারভারের প্রদায়ক হিসেবে সাংবাদিকতা জীবন শুরু করেন তিনি । ২০০৩ সালের জুনে সম্পাদক ও প্রকাশক হিসেবে ডেইলি নিউ এজ প্রতিষ্ঠা করেন। 

১৯৭৫ থেকে ১৯৭৭ পর্যন্ত তিনি দ্য বাংলাদেশ টাইমস-এর সম্পাদক হিসেবে কাজ করেছেন।

সাংবাদিকতায় অসামান্য অবদানের জন্য তিনি একুশে পদক অর্জন করেন।

১৯৭৩ থেকে ১৯৭৬ সাল পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেন এনায়েতুল্লাহ খান।

১৯৩৯ সালের ২৫ মে জন্ম নেন এনায়েতুল্লাহ খান। তিনি ছিলেন তৎকালীন পাকিস্তানের পার্লামেন্টের সাবেক স্পিকার বিচারপতি মরহুম আব্দুল জব্বার খানের তৃতীয় সন্তান।

 

Popular

More like this
Related

ভেনেজুয়েলায় ট্রাম্পের হামলা কেন, এরপর কী ঘটতে পারে

ভেনেজুয়েলায় হামলা চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী...

সুপার ওভার নাটকে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

সুপার ওভারের শুরুটা ছিল একেবারে স্বপ্নময়। বল হাতে দায়িত্বটা...

জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ইস্যু করলেন রাষ্ট্রপতি

জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ ইস্যু করেছেন...

‘নেদারল্যান্ডসে আমার সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার, খুবই আনন্দিত’

শোবিজের জনপ্রিয় তারকা জাকিয়া বারি মম। দারুচিনি দ্বীপ সিনেমায়...