আজও ঢাকার ৩ স্থানে শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচি

Date:

ঢাকার বড় সাতটি কলেজের জন্য প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে আজ বৃহস্পতিবারও অবরোধ কর্মসূচি পালন করবেন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা।

সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের ব্যানারে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়, টেকনিক্যাল মোড় ও তাঁতীবাজার মোড়ে এই অবরোধ কর্মসূচি পালন করা হবে।

শাহরিয়ার রাব্বি নামে আন্দোলনের নেতৃত্বে থাকা শিক্ষার্থীদের একজন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ১টার মধ্যে কর্মসূচি শুরু হতে পারে।

এর আগে, গতকাল সায়েন্স ল্যাব মোড়, টেকনিক্যাল মোড় ও পুরান ঢাকার তাঁতীবাজার মোড়ে অবরোধ কর্মসূচি পালন করেন সাত কলেজের অনেক শিক্ষার্থী। এর সঙ্গে মহাখালীতেও সড়ক অবরোধ করা হয়।

অবরোধের কারণে সংশ্লিষ্ট সড়ক ও আশপাশে তীব্র যানজট তৈরি হয়, যাত্রী ও চালকেরা চরম দুর্ভোগে পড়েন।

Popular

More like this
Related

প্রবাসীদের হাত ধরে বিদেশি বিনিয়োগ এলে মিলবে নগদ প্রণোদনা

প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) বাড়াতে প্রবাসী বাংলাদেশিদের (এনআরবি) নগদ...

ইসির কাছে নিরাপত্তা ঝুঁকি ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনসিপির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সারাদেশে নিরাপত্তা ঝুঁকি...

মহেশখালীতে ২ স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ 

কক্সবাজার–মহেশখালী নৌপথে দুটি স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত...

নদী খননের টাকা মুখ দিয়ে ঢুকে পেটে চলে গেছে: জামায়াত আমির

খননের অভাবে কুষ্টিয়ার প্রধান নদী পদ্মা ও গড়াই মরুভূমিতে...