আক্রমণের পরও ঘুরে দাঁড়ানো ডেইলি স্টারের পেশাদারিত্ব ও দৃঢ়তার প্রমাণ: তথ্যমন্ত্রী

Date:

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা ও বস্তুনিষ্ঠতার সমন্বয়ে একটি নতুন কাঠামো গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার।

আজ শুক্রবার দ্য ডেইলি স্টার পত্রিকার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, দেশের গণমাধ্যমের চ্যালেঞ্জ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সক্রিয়ভাবে কাজ করছে।

তিনি আশা প্রকাশ করেন, দেশের সব গণমাধ্যম দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে এগিয়ে যাবে।

তিনি আরও বলেন, দ্য ডেইলি স্টার দীর্ঘ পথ পাড়ি দিয়ে দেশের গণমাধ্যম জগতে একটি গুরুত্বপূর্ণ ও গ্রহণযোগ্য প্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন আক্রমণের পরও পত্রিকাটি যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, তা তাদের দৃঢ়তা ও পেশাদারিত্বের প্রমাণ বহন করে।

মন্ত্রী দ্য ডেইলি স্টার পরিবারের সদস্য, কর্মকর্তা-কর্মচারী এবং বিপুলসংখ্যক পাঠককে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান।

Popular

More like this
Related

দৌড়ঝাঁপ-নাচে দক্ষ চীনের রোবট, এখন শুধু ‘বুদ্ধিমান’ হওয়া বাকি

দীর্ঘদিন ধরে দৌড়ানো, নাচা ও ডিগবাজি দেওয়ার মতো সক্ষমতাসম্পন্ন...

বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমছে, আবারও দাম বাড়াতে চায় কোম্পানিগুলো

ঢাকা ও দেশের কয়েকটি জেলার ব্যবসায়ীরা কোম্পানিগুলোর কাছ থেকে...

‘পথহারা মন’ দেখে ১০ হাজারের বেশি দর্শকের মন্তব্য

মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত নতুন ইউটিউব ফিল্ম ‘পথহারা...

ইংল্যান্ডের বিপক্ষে নেভি ব্লু জার্সিতে নামছে আর্জেন্টিনা

বিশ্বকাপ সেমিফাইনালে নিশ্চিত হয়েছে দুই দলের জার্সিও। ইংল্যান্ডের বিপক্ষে...