আইপিএল নিলাম: কোন দল কত টাকা খরচ করতে পারবে

Date:

২০২৬ সালের আইপিএলকে সামনে রেখে নিলাম অনুষ্ঠিত হবে আগামী ১৬ ডিসেম্বর। এর আগে গতকাল শনিবার ছিল ফ্র্যাঞ্চাইজিগুলোর খেলোয়াড় ধরে রাখা ও ছেড়ে দেওয়ার শেষদিন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইপিএল কর্তৃপক্ষ জানিয়েছে, ১০টি দল মিলে ধরে রেখেছে মোট ১৭৩ ক্রিকেটারকে। তাদের মধ্যে বিদেশি খেলোয়াড় ৪৯ জন। এছাড়া, ট্রেডিংয়ের মাধ্যমে কয়েকজন ইতোমধ্যে দলবদল করেছেন।

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠেয় মিনি নিলামে সর্বোচ্চ ৭৭ জন দল পাবেন। সেখানে ভারতের বাইরের হতে পারবেন সর্বোচ্চ ৩১ জন। ফ্র্যাঞ্চাইজিগুলো খরচ করতে পারবে সব মিলিয়ে ২৩৭ কোটি ৫৫ লাখ রুপি।

আইপিএলে একেকটি দল সর্বোচ্চ ১২৫ কোটি রুপি ব্যয় করতে পারে খেলোয়াড়দের জন্য। স্কোয়াড বানাতে হয় সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ২৫ জনকে নিয়ে। এদের মধ্যে বিদেশি হতে পারেন সর্বোচ্চ আটজন।

আসন্ন নিলামের আগে পকেট সবচেয়ে ভারী রয়েছে কলকাতা নাইট রাইডার্সের (৬৪ কোটি ৩০ লাখ রুপি)। নিলামে সবচেয়ে কম টাকা খরচ করতে পারবে মুম্বাই ইন্ডিয়ান্স (২ কোটি ৭৫ লাখ রুপি)।

সবচেয়ে বেশি সংখ্যক ক্রিকেটারকে (২১ জন) ধরে রেখেছে পাঞ্জাব কিংস। মুম্বাই ও গুজরাট টাইটান্সের স্কোয়াডে আছে ২০ জন করে খেলোয়াড়। সবচেয়ে কম সংখ্যক ক্রিকেটারকে (১২ জন) ধরে রেখেছে কলকাতা।

নিলাম থেকে ক্রয়যোগ্য সর্বোচ্চ খেলোয়াড়

Popular

More like this
Related

মুশফিকের পেশাদারিত্বের প্রশংসা আইরিশ কোচের

আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট অনেকটা পরিণত হয়েছে মুশফিকুর রহিমের...

বিএনপির ২ পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ায় অসুস্থ হয়ে একজনের মৃত্যু

ময়মনসিংহের গৌরীপুরে বিএনপির সভায় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া...

গ্রাম ও পরিবারকেন্দ্রিক গল্পে প্রযোজকদের আগ্রহ নেই: সালাহউদ্দিন লাভলু

সময়, কনটেন্ট ও দর্শকের রুচির পরিবর্তনের কারণে নতুন সিনেমা...

ভয়ভীতি-সহিংসতায় মানুষকে ভোট দিতে বাধ্য করছে মিয়ানমারের জান্তা: জাতিসংঘ

জাতিসংঘ দাবি করেছে, মিয়ানমারের ক্ষমতাসীন সামরিক জান্তা আসন্ন জাতীয়...