অ্যাকশন লুকে মেহজাবীন

Date:

ঈদুল ফিতরকে কেন্দ্র করে ওটিটি প্ল্যাটফর্ম চরকি নিয়ে আসছে নতুন সিরিজ ‘ক্যাকটাস’। সিরিজটির টিজার দর্শকদের মধ্যে তৈরি করেছে কৌতূহল ও আলোচনা।

সিরিজটিতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান এবং অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। এটি নির্মাণ করেছেন শিহাব শাহীন।

টিজারে মেহজাবীনকে দেখা গেছে একেবারে নতুন রূপে—অ্যাকশন দৃশ্যে, অ্যাকশন লুকে। তার এই রূপ ইতোমধ্যেই দর্শকদের মধ্যে বাড়িয়েছে উত্তেজনা।

মেহজাবীন চৌধুরী বলেন, ‘এই সিরিজে আমার চরিত্রটা ভীষণ ইন্টারেস্টিং। এই চরিত্র আমাকে অনেক কিছু শেখার সুযোগ দিয়েছে, যার মধ্যে অন্যতম হলো অ্যাকশন।’

তিনি বলেন, ‘এর আগে আমি এই লেভেলের অ্যাকশন করিনি। অ্যাকশন ডিরেক্টর মি. এডওয়ার্ড ও তার টিম অসাধারণ ছিল। খুব অল্প সময়ের মধ্যে তারা আমাকে অনেক কিছু শিখিয়েছে।’

শুটিংয়ে যাওয়ার আগে মেহজাবীন বলেন, ‘পর্দায় এমন কিছু করতে পেরেছি, যা আগে কখনও করিনি। আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি। পুরো টিম দারুণ সাপোর্ট দিয়েছে। সবাই অনেক পরিশ্রম করেছে। এখন বাকিটা দর্শকদের হাতে। তারাই বলবেন আমরা কেমন করতে পেরেছি।’

‘ক্যাকটাস’-এর গল্প লিখেছেন শিহাব শাহীন, আল-আমীন-হাসান নির্ঝর, আদর রহমান, আসাদুজ্জামান আবীর, রেজওয়ান কবির। চিত্রনাট্য করেছেন শিহাব শাহীন।

এতে অভিনয় করেছেন মুনীরা ইউসুফ মেমী, মানষ বন্দোপাধ্যায়, নাজিবা বাশার, সালাউদ্দিন লাভলু, শাহদাত হোসেন, আরিফিন জিলানী, জাহিদুল হক অপু, সানজিদা তাসনীম।

Popular

More like this
Related

নেপালে ১১০ আসনে এগিয়ে জয়ের পথে তরুণদের দল আরএসপি

নেপালে বহুল প্রতীক্ষিত সাধারণ নির্বাচনের প্রাথমিক ভোট গণনায় তরুণদের...

৪২ দাঁত নিয়ে গিনেস বুকে মালয়েশিয়ান যুবক

একজন স্বাভাবিক মানুষের চেয়ে ১০টি বেশি দাঁত নিয়ে গিনেস...

মেডিকেল কলেজে আর্থিক কেলেঙ্কারি, সাবেক শিক্ষিকার বিরুদ্ধে আইনি ব্যবস্থা

গাজীপুরের টঙ্গীতে অবস্থিত বেসরকারি চিকিৎসাসেবা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ...

ইরানে হামলার প্রথম ১০০ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭০ কোটি ডলার

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আগ্রাসনের প্রথম ১০০ ঘণ্টায় ওয়াশিংটনের প্রায়...