অস্ট্রেলিয়ায় ২ নাটকের শুটিংয়ে তাহমিনা সুলতানা মৌ

Date:

দর্শকপ্রিয় অভিনয়শিল্পী তাহমিনা সুলতানা মৌ। অসংখ্য টেলিভিশন নাটকে অভিনয় করেছেন। দেড় দশকেরও বেশি সময় ধরে নাটক ও মডেলিংয়ের জগতে আছেন তিনি। 

একসময় মঞ্চ নাটকে নিয়মিত অভিনয় করেছেন মৌ। 

এবার দুইটি নাটকের শুটিং করতে অস্ট্রেলিয়ায় গেছেন মৌ। সেখানকার মনোরম লোকেশনে শুটিং করছেন।

উভয় নাটকই এক ঘণ্টা দীর্ঘ এবং পরিচালনা করছেন আল হাজেন।

তাহমিনা সুলতানা মৌ ছাড়াও তার সাথে অভিনয় করছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা মাজনুন মিজান। এছাড়া অভিনয় করছেন স্বর্ণলতা।

একটি নাটকের নাম ‘পেয়িং গেস্ট’। আরেকটি নাটকের নাম ‘গরিবের মেয়ে অস্ট্রেলিয়ায়’।

দুটি নাটকের নাট্যকার আহসান আলমগীর।

মৌ বলেন, ‘দুটি নাটকের দুই রকম গল্প। আমার চরিত্র দুটিও ভিন্ন। শুটিং করে ভীষণ ভালো লাগছে। আশা করছি দর্শকদেরও ভালো লাগবে।’

‘আল হাজেনের পরিচালনায় বড় বড় ধারাবাহিকে অভিনয় করেছি। যত্ন নিয়ে কাজ করেন। দর্শকরা কী ধরনের গল্প চায় তা তিনি বুঝেন’, যোগ করেন মৌ। 

তিনি আরও বলেন, ‘নাটকের গল্পে, লোকেশনে প্রচুর বৈচিত্র্য আছে। কাজ দুটি উপভোগ করছি।’

Popular

More like this
Related

ট্র্যাকের বিষণ্ণ শূন্যতা: হারিয়ে যাচ্ছে নারী অ্যাথলেটদের পদধ্বনি?

রোববার ৪৯তম জাতীয় অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ১০০ মিটারে দ্বিতীয় হয়েছেন...

কাছ থেকে চাঁদ দেখার যে অভিজ্ঞতা জানালেন নভোচারীরা

চাঁদের গা ঘেঁষে এক রোমাঞ্চকর ভ্রমণ শেষে এখন পৃথিবীর...

‘বিরোধীদলের ঘরে একাত্তর-নব্বইয়ের ট্রফি নাই, বিএনপির ৩ ট্রফিই আছে’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বক্তব্যের জের ধরে...

ঈদে হোম অফিস, ইন্টারনেটের গতি বাড়ানোর উপায়

আর মাত্র একদিন পরই শুরু হচ্ছে ঈদের ছুটি। বাস...