অষ্টম দিনে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের যেসব স্থানে হামলা চালাল ইরান

Date:

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইরান। 

আজ শনিবার ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে বড় আকারের ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান।

বার্তাসংস্থা এএফপি ও সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে উঠে আসে এসব হামলার তথ্য। 

ইরানের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে তারা। 

অন্যদিকে ইরানের বিপ্লবী রক্ষী বাহিনী (আইআরজিসি) জানায়, হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিমানযুদ্ধের নিয়ন্ত্রণ কেন্দ্র, স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা এবং আগাম সতর্কতা ও অগ্নি নিয়ন্ত্রণ রাডার ক্ষতিগ্রস্ত হয়েছে।

আমিরাতে বিমানবন্দর ও দুই মার্কিন ঘাঁটি 

আল জাজিরা জানায়, সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে ড্রোন হামলা চালিয়েছে ইরান।

 

এছাড়া আল-মিনহাদ ও আল-ধাফরা বিমানঘাঁটিতে ড্রোন হামলা চালানোর দাবি করেছে আইআরজিসি। 

জেরুজালেম

এএফপি জানায়, শনিবার জেরুজালেমে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং সতর্কতা সাইরেনও বেজে ওঠে।

গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের বিভিন্ন স্থানে অন্তত ছয়বার হামলার সতর্কতা জারি করা হয়েছে।

সৌদি আরব 

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মার্কিন সেনারা অবস্থান করছেন এমন একটি বিমানঘাঁটি লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র ছোঁড়ে ইরান। একটি বড় তেলক্ষেত্র লক্ষ্য করেও ড্রোন হামলার চেষ্টা চালায়। 

তবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সব হামলা প্রতিহত করার দাবি করেছে সৌদি সরকার। 

বাহরাইন

বাহরাইনের রাজধানী মানামায় আজও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সাইরেন বাজিয়ে বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয় নেয়ার নির্দেশ দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

তেলবাহী জাহাজে হামলা

হরমুজ প্রণালিতে ‘প্রিমা’ নামে একটি তেলবাহী জাহাজে ড্রোন হামলা চালানোর দাবি করেছে আইআরজিসি। 

 

তারা জানায়, নিষেধাজ্ঞা ও নিরাপত্তা সতর্কতা উপেক্ষা করে চলাচল করায় হামলা চালানো হয়। 

কুর্দিস্তানে হামলা

আইআরজিসি আরও জানিয়েছে, ইরাকের স্বশাসিত কুর্দিস্তান অঞ্চলে ইরানের বিদ্রোহী গোষ্ঠীগুলোর তিনটি অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা। 

ইরানের ভৌগোলিক অখণ্ডতার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিলে এসব বিদ্রোহী গোষ্ঠীকে ধ্বংস করে দেওয়া হবে বলেও সতর্ক করেছে আইআরজিসি। 

Popular

More like this
Related

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত ২৯৪

ইসরায়েলি হামলায় লেবাননে ২৯৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে...

কংগ্রেসকে পাশ কাটিয়ে ইসরায়েলকে ২০ হাজারের বেশি বোমা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ইরানের সঙ্গে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে জরুরি অবস্থা ঘোষণা করে...

ইবির শিক্ষক হত্যায় অভিযুক্ত ২ শিক্ষক ও ১ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী...

যুদ্ধ বন্ধের বার্তা নিয়ে ফিরে এলেন ‘সুবোধ’

রাজধানীর আগারগাঁওয়ে পুরোনো বিমানবন্দর এলাকার একটি দেয়ালে আবারও দেখা...