অপারেশন ডেভিল হান্ট ফেজ-টু: গ্রেপ্তার ৪ হাজার ছাড়িয়েছে

Date:

যৌথ বাহিনীর নেতৃত্বে দেশব্যাপী চলমান ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-টু’ নামে বিশেষ অভিযানে আজ বৃহস্পতিবার পর্যন্ত ৪ হাজার ২৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অবৈধ অস্ত্র উদ্ধার, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ফ্যাসিস্টদের দমনে গত শনিবার থেকে শুরু হয় এ অভিযান।

পুলিশের তথ্য অনুযায়ী, অভিযানের অংশ হিসেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ২২ হাজার ৯৯০টি মোটরসাইকেল এবং ১৯ হাজার ৯০৪টি যানবাহন তল্লাশি করেছে।

তল্লাশির সময় একটি শটগান, তিনটি ককটেল বোমা, চারটি দেশীয় অস্ত্র এবং তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এসময় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

এর আগে গত ৮ ফেব্রুয়ারি সন্ত্রাস দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং অপরাধীদের আইনের আওতায় আনতে সরকার ‘অপারেশন ডেভিল হান্ট (ফেজ–ওয়ান)’ শুরু করে।

নিরাপত্তা বাহিনী জানিয়েছে, অবৈধ অস্ত্র উদ্ধার এবং জননিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Popular

More like this
Related

ময়মনসিংহে দিপু দাস হত্যা: গ্রেপ্তার আরও ৬

ময়মনসিংহের ভালুকায় দিপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যার পর মরদেহে...

ঢাকা–১৫ আসনে মনোনয়নপত্র নিলেন জামায়াত আমির

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে...

‘প্রিয় বাংলাদেশ’ বলে বক্তব্য শুরু করলেন তারেক রহমান

রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় আয়োজিত জনসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য...

দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে আমার পরিকল্পনা আছে: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের মানুষের জন্য,...