অগ্রণী ব্যাংকে শেখ হাসিনার দুই লকারে ৮৩২ ভরি সোনার গয়না

Date:

মতিঝিলে অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে নিবন্ধিত দুটি লকার থেকে ৮৩২ দশমিক ৫১ ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)।

সিআইসি কর্মকর্তারা জানান, বাংলাদেশ ব্যাংকের নিয়ম মেনে গত সোমবার ৭৫১ ও ৭৫৩ নম্বরের লকার দুটি খোলা হয়। সিআইসি কর্মকর্তা ও অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে একটি যৌথ দল লকারগুলো খোলেন।

সিআইসির একজন সিনিয়র কর্মকর্তা ডেইলি স্টারকে বলেন, ‘বিভিন্ন দেশ ও প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত রাষ্ট্রীয় পুরষ্কার এবং উপহারের সঙ্গে প্রায় ৮৩২ ভরি সোনার অলঙ্কার পাওয়া গেছে। রাষ্ট্রীয় কোষাগারে জমা করা উচিত ছিল এমন উপহারগুলোও লকারে পাওয়া গেছে।’

দুর্নীতি দমন কমিশন (দুদক) শিগগির এ বিষয়ে ব্রিফিং করবে বলে আশা করা হচ্ছে।

ওইদিনই পূবালী ব্যাংকে হাসিনার নামে নিবন্ধিত আরেকটি লকার খোলা হয়। কিন্তু কর্মকর্তারা জানান, সেখানে কোনো সম্পদ পাওয়া যায়নি।

Popular

More like this
Related

সাগর থেকে লাফিয়ে উঠলো ইলিশ, খালি হাতেই ধরা গেল ৩ মণ

বঙ্গোপসাগরে চলমান লাইটারেজ জাহাজের ডেকে হঠাৎ লাফিয়ে উঠলো ঝাঁকে...

অভিযোগের পর কলিকে সাময়িক বরখাস্ত শুটিং ফেডারেশনের

জাতীয় দলের শুটার কামরুন্নাহার কলিকে সাময়িকভাবে বরখাস্ত করেছে বাংলাদেশ...

নারায়ণগঞ্জে বাউলদের কর্মসূচির ব্যানার ছেঁড়ার অভিযোগে আটক ১

নারায়ণগঞ্জে বাউলদের ওপর হামলার বিচারের দাবিতে আয়োজিত কর্মসূচির ব্যানার...

গ্যাবনের জাতীয় দল স্থগিত, ছাঁটাই কোচ, বাদ অবামেয়াং

অবিশ্বাস্য এক সিদ্ধান্তে আফ্রিকা কাপ অব নেশনসে (আফকন) বিব্রতকর...